, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুকনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন।




চুকনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০২২, ২০:২৭ | 821 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বেলা ১১টায় চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে র‌্যালী শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, শেখ এনামুল হক, এসএম জুলফিকার আলী জুলু, আব্দুল হাফিজ মাহমুদ, কল্যান কান্তি হালদার, নিকুঞ্জ বিহারী মন্ডল, মোঃ মনিরুল হক, নার্গিস হুসাইন, আবুল কালাম আজাদ, অসীম ভট্রাচার্য, মোঃ রুমেন হোসেন, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। সকাল ৯টার দিকে চুকনগর প্রেসক্লাবের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন সভাপতি এম রুহুল আমীন, সিনিয়র সাংবাদিক গৌতম রাহা, কবি ইব্রাহিম রেজা, সহ সভাপতি গাজী আব্দুল কুদ্দুস, গাজী শামীম হোসেন মিঠু, বিএম ফিরোজ আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সকাল ১০টার দিকে চুকনগর মডেল মহিলা কলেজের পক্ষ থেকে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন অধ্যক্ষ এম আর মঈন, হেলাল উদ্দীন, জাকির হোসেন, জাহাঙ্গীর ফকির, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, জুলফিক্কার আলী, গাজী আব্দুল কুদ্দুস প্রমুখ। এছাড়া আটলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য মনিরুল ইসলাম মালী, মাওঃ মতিউর রহমান, আলাউদ্দীন মালী, পলাশ দাস, মাছুরা বেগম প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET