চুকনগরে প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকারী জায়গার ড্রেন বন্ধ করে দেয়ায় একটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই বাড়ির উঠান সহ ঘরে পানি উঠে গেছে।
ডুমুরিয়া উপজেলার বরাতিয়া (পোদ্দারপাড়া) গ্রামের মৃত মাদার চন্দ্র চত্তের পুত্র সন্তোষ দত্ত ও মৃত পঞ্চানন দত্তের পুত্র দীপক দত্ত জানায়, তাদের বাপ দাদার আমল থেকে সরকারী জায়গার উপর বানানো একটি ড্রেন দিয়ে বরাতিয়ার পোদ্দারপাড়া গ্রামের পানি সরবরাহ করে আসছে। বিশেষ করে বর্ষার মৌসুমে বৃষ্টির পানি ঐ ড্রেন দিয়ে ভদ্রা নদীতে পড়ে। এতে এই গ্রামটিতে বন্যার সময়ও জলাবন্ধতার সৃষ্টি হয় না। ড্রেন থাকার কারণে দ্রুত পানি ড্রেন দিয়ে নদীতে পড়ে। কিন্তু একই গ্রামের নারায়ণ দের পুত্র সঞ্জয় দে গত (৩অক্টোবর) রোববার সকালে এলাকাবাসীর সাথে কোন পরামর্শ ছাড়াই প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকারী জায়গার ড্রেনটির উপর ভাঙা ইটের টুকরো ফেলে ড্রেনটি বন্ধ করে দেয়। এরপর রোববার রাতে (৩অক্টোবর) বৃষ্টি হলে পানি সরবরাহ করতে না পারায় উক্ত পাানি ঘর পর্যন্ত উঠে যায়। নিরুপায় হয়ে ঘরের পানি কমানোর জন্য রাত ২টার দিকে এলাকার লোকজন কোদাল দিয়ে অন্য স্থান কেটে পানি সরানোর চেষ্টা করেন। কিন্তু পানি সরবরাহের উক্ত ড্রেনটি বন্ধ করে দেয়ায় এখনও উঠানে পানি রয়েছে।
এব্যাপারে সঞ্জয় দে বলেন, ড্রেন বন্ধ করলে যে পানি সরতে পারবে না সেটা তিনি বুঝতে পারেনি। তবে যে ব্যবস্থা করলে এলাকার পানি সরে এলাকাবাসীর সাথে পরামর্শ করে পানি সরবরাহের জন্য তিনি সেই ব্যবস্থা করবেন।









