২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • চুয়াডাঙ্গা ডিবি পুলিশের কার্যলয় থেকে পালানোর ১১ দিনের মাথায় ডাকাত দলের সর্দার জাহিদুল গ্রেফতার




চুয়াডাঙ্গা ডিবি পুলিশের কার্যলয় থেকে পালানোর ১১ দিনের মাথায় ডাকাত দলের সর্দার জাহিদুল গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫ ২০১৮, ২০:২৭ | 737 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শাহাদাৎ হোসেন লাভলু, চুয়াডাঙ্গা প্রতিনিধি :-

অস্ত্রসহ গ্রেফতারেরর পর, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের কার্যলয় থেকে ডাকাত সর্দ্দার জাহিদুল  ইসলাম পালানোর ১১ দিনের মাথায় গোপালগঞ্জ জেলার মকসুদুপুর উপজেলা থেকে সেই ডাকাত সর্দ্দার জাহিদুল ইসলামকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা ডিবি পুলিশ।

জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতেও প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করেছে।

উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর  শনিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্যাংপাড়া গামী লতিফের ইটভাটার উত্তর পাশে তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সর্দার জাহিদুল ইসলাম(২৭) কে একটি কাটা রাইফেলসহ ৮ টার দিকে আটক করে চুয়াডাঙ্গা  ডিবি পুলিশ।

পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা ডিবি পুলিশের একটি কক্ষে আটক করে রাখা হয়। এবং ২ সেপ্টেম্বর  রোববার ভোররাতে সেই কক্ষ থেকে কৌশলে সে পালিয়ে যায়।

বিষয়টি জানাজানির পরে তোলপাড় শুরুহয়। চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার  কলিমুল্লাহ ঘটনার সতত্যা স্বীকার করে জানান, মুলত কর্তব্য অবহেলার কারণে এমন ঘটনা ঘটেছে। এঘটনার কর্তব্যে  অবহেলার কারণে পুলিশ সদস্য মহিদুল, মাসুদ ও মাহামুদুর কে বরখাস্ত করা হয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিচালক এসআই ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির মাধ্যমে গত বৃহস্পতিবার দিনগত রাতে গোপালগঞ্জ জেলার মকসুদুপুর উপজেলার একটি বিস্কিট ফেকটারি থেকে তাকে গ্রাফতার করা হয়েছে। গত কাল শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে আদালতে জিজ্ঞাসাবাদ শেষে, বিজ্ঞ  আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET