, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন




চুয়েট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২২, ১৮:৫৫ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ ১৮ই এপ্রিল (সোমবার) ২০২২ খ্রি. বেলা ১২.৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টাফ এসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীন। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বিশ^জিৎ ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম পবিত্র মাহে রমজানের সংযম ও শুদ্ধতার মহান শিক্ষাকে ধারণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগানোর আহবান জানান। একইসঙ্গে চুয়েটের চলমান অগ্রযাত্রায় কর্মচারীগণের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এর আগে অনুষ্ঠানের প্রথম পর্বে বেলা ১২.০০ ঘটিকা থেকে স্টাফ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং তা বিশ^বিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপনের ব্যাপারে সকলে ঐক্যমত পোষণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET