১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে লরীর পিছনে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২




চৌদ্দগ্রামে লরীর পিছনে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ২

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২৫, ২২:১৪ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার শিকার হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে লাশের দুই স্বজন নিহত ও চালক আহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ সাকলাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ নিয়ে দ্রুতগতির লাশবাহী অ্যাম্বুলেন্স(ঢাকামেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিকেল পৌনে পাঁচটায় মহাসড়কের বাতিসা এলাকায় অ্যাম্বুলেন্সটি একটি লরীর পিছনে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লাশের স্বজন চট্টগ্রামের ভুজপুর থানার কাজিরহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ওসমান গণি নিহত ও একই গ্রামের ফুল মিয়ার ছেলে বাবুল মিয়া গুরুতর আহত হন। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের চালক আহত হলেও তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত বাবুল মিয়াকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাবুল মিয়া মৃত্যুবরণ করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জের্ন্ট মোঃ সাকলাইন বলেন, ‘দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET