চ্যানেল এস টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি ও সাপ্তাহিক নয়ারবি পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ কামাল হোসেন নয়নের পিতা আবদুল ওয়াদুদ বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বুধবার বিকেল ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রাত নয়টায় শুভপুর ইউনিয়নের তুলাপুস্করণী গ্রামে নামাজে জানাযা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক কামাল হোসেন নয়নের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
Please follow and like us:









