৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২৫, ১৮:২৯ | 864 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনসার ও ভিডিপি ছাগলনাইয়া কার্যালয়ের উদ্যোগে ছাগলনাইয়ায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) আনসার ও ভিডিপি ছাগলনাইয়া উপজেলা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‍্যালী, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা হাজারীর সভাপতিত্বে কর্মসূচীতে আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা মাহমুদা আক্তার, উপজেলা প্রশিক্ষক রুবেল দে সহ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সকল ভাতাভোগী সদস্য ও সদস্যা বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আনসার ও ভিডিপি ছাগলনাইয়া কার্যালয়ের পক্ষ থেকে পাঁচ ইউপি ও পৌরসভার আনসার ও ভিডিপির ক্লাব সমিতির মাঝে ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির মোট ৮০ টি চারাগাছ বিতরণ করা হয়। উপজেলা আনসার ভিডিপির কার্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপন পরবর্তী বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET