ছাগলনাইয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী রাজ্জাক হোসেন। বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ একেএম ফাহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, সাংবাদিক মোঃ শেখ কামাল, উপজেলা কিশোর কিশোরী ক্লাবের প্রশিক্ষক প্রভাষক নুরের ছাপা, সাবেক ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন।
Please follow and like us:









