ছাগলনাইয়ায় যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিন সুর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের সুচনা করা হয়। পরবর্তীতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন ও সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, প্রেসক্লাব, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানসহ স্থানীয়রা পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮ ঘটিকায় ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও উপজেলা পরিষদ আঙ্গিনায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। এ মেলার স্টল গুলোতে চার করু ও স্থানীয়দের উৎপাদিত শিল্প পণ্য স্থান পায়। বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলার সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছাগলনাইয়া উপজেলা কমান্ড’র এডহক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাব উদ্দীন আহমদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উল্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এড. মুজিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার, বন কর্মকর্তা মামুন মিয়া ও সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা ও জাতীর শান্তি এবং অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে স্বস্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Please follow and like us:









