৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ছাগলনাইয়ার শুভপুরে খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে গণসংযোগ 




ছাগলনাইয়ার শুভপুরে খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিশুর নেতৃত্বে গণসংযোগ 

এম দেলোয়ার হোসেন, ছাগলনাইয়া,ফেনী করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৫, ২২:৪০ | 717 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ সাংসদীয় আসনের ছাগলনাইয়ায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইমরান মজুমদার মিশুর নেতৃত্বে গণসংযোগ করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন মিশু।

 

বেগম খালেদা গণতন্ত্রের প্রতীকে পরিণত হয়েছেন মন্তব্য করে গণসংযোগে মিশু বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারনে ভোট প্রদান করার ক্ষমতা আজ জনগণের হাতে। আসুন বাংলাদেশের ঐক্যের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ প্রতীক ভোট দিয়ে দেশ গড়ি। অতীতে বেগম খালেদা জিয়া আমাদের এই সংসদীয় আসনে বারবার নির্বাচিত হয়ে আমাদের অঙ্গনে যে উন্নয়ন কাজ পরিচালিত করেছেন সে ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমাদের অবশ্যই কর্তব্য খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করা।

 

 

মিশু বলেন, অতীতের মতো এবারও ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদারের নেতৃত্বে আমরা বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার জন্য সকল পদক্ষেপে এক থাকবো। তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় অর্থনীতিকে সমৃদ্ধ করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবে। তারেক রহমানের নেতৃত্বে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে সকল কৃষি জমিকে উন্নত চাষাবাদ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ উৎপাদনশীলতার পর্যায়ে নিয়ে যাবে। মিশু বলেন,  আমরা খালেদা জিয়ার জন্য অতীতের ন্যায় সকল ভেদাভেদ অনৈক্য ভূলে উপজেলা বিএনপির নেতৃত্বের সাথে সহয়োগী হয়ে বেগম খালেদা জিয়াকে ফেনী -১ আসন উপহার দিতে চাই। গণসংযোগে  ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাছান মাহমুদ, শুভপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আইয়ুব খান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস‍্য এস এম সাইফুল ইসলাম, শুভপুর ইউনিয়ন বিএনপি নেতা গাজী আবুল কাশেম, জাহাঙ্গীর আলম ,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবলু, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান উদ্দিন মোল্লা, তথ‍্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জেবল হক পোদ্দার ,সদস্য শাহাদাত, নাজিম উদ্দিন, বিকাশ সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET