, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • ছাগলনাইয়ার ইউএনও এবং এসিল্যান্ড অফিস কর্মচারীদের কর্মবিরতি




ছাগলনাইয়ার ইউএনও এবং এসিল্যান্ড অফিস কর্মচারীদের কর্মবিরতি

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ১৫ ২০২০, ২১:২৬ | 1150 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রোববার (১৫ নভেম্বর) পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার’র (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীবৃন্দ। সকাল ৯ টায় উপস্থিতির খাতায় স্বাক্ষর দিয়ে  উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় বিকেল ৫ টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেছে তারা। পদবী পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নীত করনের দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ফেনী জেলা শাখার ব্যানারে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত সকল কর্মদিবসে তারা এ কর্মবিরতি কর্মসূচি পালন করবে বলে জানান। আন্দোলনকারী কর্মচারীরা বলেন, বিগত ২০০০ সাল থেকেই আমরা আমাদের পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নীতর জন্য আন্দোলন করে আসছি। তবে এ আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় বরং আমাদের দাবি আদায়ের আন্দোলন। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের  পদবী পরিবর্তনের সারসংক্ষেপ অনুমোদন দিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারনে আমরা আমাদের আন্দোলনের ফসল এখনো পাইনি। আন্দোলনকারীরা আশা করেন প্রধানমন্ত্রী তাদের দাবি স্বল্প সময়ের মাঝে পুরন করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET