নজরুল ইসলাম চৌধুরীঃ
গত তিন মাস যাবৎ হাতে পায়ে শিকল বন্দি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের কুয়েত পল্লীতে থাকা অলী আহম্মদ (৩৬) নামক এক যুবক। সে কুয়েত পল্লীর ছালেহ আহম্মদের ছেলে। রাস্তার পাশে একটি গাছের সাথে শিকল লাগিয়ে আটক করে রেখেছে তার পরিবার। অলী আহম্মদের ছোট ভাই ইব্রাহীম খলিল জানায়, সে একজন মাদকসেবী এবং মানসিক রোগী। শিকল থেকে ছেড়ে দিলে সে মাদকের টাকা জোগাড় করতে অন্যের ঘরের মালামাল চুরি করে তাই তাকে শিকলে বন্ধি করা হয়েছে। চুরির ঘটনায় পরিবারের সামাজিক মর্যাদা নষ্ট হচ্ছে। ছোট ভাই আরো জানায়, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমকে এ বিষয়কে জিজ্ঞেস করলে তিনি বলেন, সে আমি শুনেছি অলী আহম্মদ একজন মাদকসেবী এবং মানসিক রোগী। তবে তার পরিবারের অবহেলায় সে চিকিৎসা সেবা পাচ্ছেনা। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম’র নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমাদের কেউ জানায়নি। তিনি আরো বলেন, এমন মানসিক রোগীকে চিকিৎসা সেবা না করে শিকলে বন্দি রাখা ঠিক নয়।

শিকল দিয়ে বেধে রাখা অলী আহম্মদকে পরিবারের লোকজন মানসিক রোগী বললেও অলী আহম্মদ বর্তমানে সুস্থ এবং স্বাভাবিক আছে। অলী আহম্মদ নিজের নাম, পিতার নাম এবং সঠিক ঠিকানাও নিজ মুখে বলেছে। তার অভিযোগ গত তিন মাস নয় তাকে বহুদিন আগ থেকে এভাবে শিকলে বেধে রাখা হয়। তবে চুরির সাথে তার সম্পৃক্ততার কথা নিজ মুখে স্বীকার করেছে সে। শনিবার (২০ অক্টোবর) দুপুরে অলী আহম্মদ এই প্রতিবেদককে জানায়, আমি এখন সুস্থ কিন্তু আমাকে শিকল বেধে রাখা হয়েছি। সে স্বাভাবিক জীবনযাপন করতে চায়।
Please follow and like us:









