নজরুল ইসলাম চৌধুরীঃ
ছাগলনাইয়া উপজেলার ১টি পৌর এলাকা ও ৫টি ইউনিয়ন পরিষদ এলাকার ২০১৪ থেকে ২০১৭ সালে নিবন্ধনকৃত ভোটারদের পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণে সময় ও স্থান ঘোষণা করেছে ছাগলনাইয়া নির্বাচন অফিস। ছাগলনাইয়া পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের নতুন জাতীয় পরিচয়পত্র পৌরসভা কার্যালয়ে ২৪ সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত, ৪,৫,৬ নং ওয়ার্ডের দেয়া হবে ২৪ অক্টোবর দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এবং ৭ নং ওয়ার্ডের জাতীয় পরিচয়পত্র দেয়া হবে ২৫ অক্টোবর সকাল ১০ থেকে এবং ৮, ৯ নং ওয়ার্ডের দেয়া হবে ২৫ অক্টোবর দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
পাঠাননগর ইউনিয়ন পরিষদ এলাকার নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র ইউনিয়ন পরিষদে বিতরণ করা হবে ২৮ ও ২৯ অক্টোবর।
ঘোপাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐ এলাকার জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ৩০ অক্টোবর।
মহামায়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐ এলাকার নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ৩১ অক্টোবর।
রাধানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐ এলাকার জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ১লা নভেম্বর।
শুভপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঐ এলাকার জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ৪ঠা নভেম্বর।

Please follow and like us:









