“মাদককে রুখবো, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বো” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদক বিরোধী প্রচারণা সপ্তাহ দিবস উপলক্ষে ছাগলনাইয়া উপজেল প্রশাসনের উদ্দ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ১০ টা ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে র্যালী ও আলোচনা সভাঢ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ’র চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, উপজেরা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, বিজিবি কমান্ডার মোঃ শাহ আলম। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অুনষ্ঠানের শেষ পর্বে মাদক থেকে বিরত থাকার প্রত্যয়ে উক্ত আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সকল অতিথিদের শপথ বাক্য পাঠ করান।








