, , ,

শিরোনামঃ-




ছাগলনাইয়ায় ৪১তম জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধন

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ২১:১৭ | 1139 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী ছাগলনাইয়ায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড’র উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’র তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’র পৃষ্ঠপোষকতায় সোমবার (২৫ নভেম্বর) সকালে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আফছার, হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, কাশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক -শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে  বিভিন্ন স্কুল, কলেজ ও বিশেষ গ্রুপের মোট ১৫ টি স্টলে  বসে। ২৬ নভেম্বর এ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET