ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে কর্ম পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার এমপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কর্ম পরিকল্পনা বিষয়ক সভাটি অনুষ্ঠিত হয়। এসময় মুজিব বর্ষে করণীয় বিষয়ে প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। সভায় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।









