ছিন্নমূল ও অসহায় মানুষদের সাঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নিশাত রিদওয়ানা সেজুতি । ছিন্নমূল ও অসহায় মানুষদের জন্য রান্না করা খাবার খেলেন তৃপ্তি করে। নিজেও পরিবেশন করলেন ছিন্নমূলদের।
বৃহস্পতিবার(১৬ জানুয়ারী) রাতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে নদী ভাংগা পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে কয়েকশত ছিন্নমূল মানুষদের সাথে তিনি খাবার খান তৃপ্তি করে। যাদের একমুঠো খাবার জোটে না এরকম কিছু ছিন্নমূল মানুষকে খুজে বের করেন নদী ভাংগা পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে।
বন্ধুদের নিয়ে হৈ হুল্লর না করে তার ২০তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাতিক্রম কিছু করতে তিনি ছিন্নমূল মানুষদের সাথে তার জন্মদিন পালন করেন। নিশাত রিদওয়ানা সেজুতি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড মতিয়ার রহমানের একমাত্র কন্যা ও জেলা ছাত্রলীগের ১নং যুগ্ন সাধারন সম্পাদক। পরে সেজুতি বলেন, আমি মাঝে মাধ্যেই নদী ভাংগা পরিষদে আসি ছিন্নমূল মানুষদের সাথে কথা বলি একসাথে খাবার খাই। তবে আমার প্রত্যোক জন্মবার্ষিকীতেই আমি তাদের মাঝে আসব।
জানা যায়,নদী ভাংগা পরিষদ নামে সামাজিক সংগঠনটি দীর্ঘ ৯ বছর যাবৎ কয়েকশত ছিন্নমূল মানুষদের প্রতি বৃহস্পতিবার রাতে খাবার পরিবেশন করেন। সংগঠনটির সাধারন সম্পাদক এম এ হান্নান বলেন, সেজুতি তার বাবা-মায়ের মত নিজেও মানবসেবায় নিয়োজিত, আমরা তার মঙ্গল কামনা করি।









