, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে সিরাজগঞ্জে আইইবির মানববন্ধন




জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে সিরাজগঞ্জে আইইবির মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২২, ১৪:২৬ | 840 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)- এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ ফ্রেরুয়ারী সকাল ১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন পৌর মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকল সংস্থার প্রকৌশলীসহ আইইবি’র নেতৃবৃন্দ প্রতিবাদ স্বরূপ এক ঘন্টা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে প্রকৌশলীরা দাবি করেন, তাদের কোনো কাজ, ডিসিদের বোঝার ক্ষমতা নেই। তাই জেলা প্রশাসকদের কাজ তদারকির কোনো তথ্য দিতে প্রকৌশলীরা বাধ্য নয়। এমন সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের উচ্চ পর্যায়ে পর্যালোচনা হওয়া দরকার ছিল বলেও মন্তব্য করেন। এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের শাস্থি দাবিও করেন মানববন্ধনকারীরা। বক্তারা আরো বলেন গত ১৮ জানুয়ারি, ২০২২ খ্রি. তারিখের স্মারক নং-০৫.০০.০০০০.১৪১.৯৯.০০১.২১.০৩ মূলে জারীকৃত স্মারকের পত্র বাতিল করা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় দেন প্রকৌশলীরা।

উক্ত মানববন্ধনটি নির্বাহী কর্মকর্তা আরিফুল রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রকৌশলী শফিকুল ইসলাম। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী কর্মকর্তা মিজানুর রহমান। সড়ক বিভাগ নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম তরফদার। গণপূর্ত নির্বাহী কর্মকর্তা এস এম হুমায়ন কবির প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET