, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জনবসতি এলাকায় শুকুর পালন অপসারণসহ ড্রেন রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন




জনবসতি এলাকায় শুকুর পালন অপসারণসহ ড্রেন রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২২, ১৬:৫৩ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সভ্যতার যুগে সিরাজগঞ্জের সকল ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া মিললেও সিরাজগঞ্জ ১২ নং ওয়ার্ডের দাসপাড়ায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নী বিন্দুমাত্র। এই জনবস‌তি এলাকায় ডোমরা শুকুর পালন করায় মলের দুর্গন্ধে অসুস্থ হচ্ছে এখানকার মানুষ। প্রতিবাদে এলাকা পরিস্কার পরিছন্ন রাখি, দেহ মনে সুস্থ থাকি এই স্লোগান কে সামনে রেখে ১২ নং ওয়ার্ড সালেহা স্কুল রোড দাসপাড়া’র বা‌সিন্দারা শুকুর পালন অপসারন সহ ড্রেন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে।

সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় সময় মুজিব সড়ক রোডস্থ ১২ নং ওয়ার্ড এলাকাবাসী সালেহা স্কুল রোড দাসপাড়া’র বাংলাদেশ রবিদাস ফোরাম এর সভাপতি বাবলু রবি দাসের সভাপতিত্বে এ মানববন্ধ অনু‌ষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে বক্তারা বলেন, ১২ ওয়া‌র্ডের দাশপাড়ার ডোমরা শুকুর পালন করে।নেই তা‌দের কোন ড্রেনেজ ব‌্যাবস্থা খোলা আকাশের নিচেই মল ট্র্যাক করে যে কারণে দুর্গন্ধ ছড়ায় এলাকাজুড়ে। যে কার‌নে এখানকার মানুষ‌দের প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়াও এখানকার শিক্ষার্থীরা লেখাপড়া করতে পারছেনা এই দুর্গন্ধের কারণে। এমন কি এখানকার ছাত্রছাত্রীদের প্রাই‌ভেট পরা‌তে আস‌তে চায়না কোন শিক্ষক। এ বিষয়ে একাধিকবার ‌সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তার কাছে লিখিত অভিযোগ দিলেও দীর্ঘ পাঁচ বছরেও কোনো কর্ণপাত করেনি। খুব দ্রুত এখানকার শুকুর পালন অপসারন করা সহ এখান কার রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই মানববন্ধন থেকে।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দিলীপ গৌর, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক অশোক ব্যানাজী, ১২ নং ওয়ার্ডের বাসিন্দা ও নারী সাংবাদিক মাকসুদা খাতুন, দৈনিক বাংলাদেশ আলো, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সভাপতি অনিল রবি দাস, রবিদাস পাড়ার পূজা কমিটির কোষাধ্যক্ষ জীবন রবিদাস, তৃনমুলের যুগ্ম সাধারণ সম্পাদক সত্যশীল, রবিদাস উন্নয়ন পরিষদ সিরাজগঞ্জের সভাপতি বিরেন্দ্রে কুমার দাস, দলিত আন্দোলন সিরাজগঞ্জ এর প্রধান উপদেষ্টা গনেশ সিং, তৃনমুল এক্য পরিষদ সভাপতি রতন গুপ্ত প্রমূখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET