উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:- বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসীন নড়াইল জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)। সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইবরাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূরুল ইসলাম ও মাগুরা সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ এবিএম মাহফুজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, লোহাগড়া উপজেলার জয়পুর আল জামেয়াতুল ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বায়েজীদ হোসাইন, ব্রাহ্মণাডাঙ্গা কারিগরি দাখিল মাদরাসার সুপার মাওলানা এটিএম মাহমুদুর রহমান, টোনা আলিম মাদরাসার অধ্যক্ষ এসএম ইকবাল সাঈদী প্রমুখ। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেনকে সভাপতি এবং লাহুড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ ফজলুল করিমকে সাধারণ সম্পাদক করে পাঁচ বছর মেয়াদী ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, সদর থানার ওসি আনোয়ার হোসেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমানসহ নড়াইলের বিভিন্ন পুলিশ ফাঁড়ি ও ক্যাম্পের কর্মকর্তারা। এ সময় স্থানীয়, গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র সম্পাদক ও প্রকাসক লিটন,দত সহিদুল ইসলাম শাহী, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস, পৈার কমিশনার মাহাবুব রহমান, সাজাদ হোসেন তুহিন, প্রমুখ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,ব্যক্তিবগ।









