জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীর বেতন ফি মওকুফের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠন কার্যালয় চত্বরে জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ। বক্তারা আসন্ন ২০২১-২০২২ সালের জাতীয় বাজেটে শিক্ষা খাতে ২৫ ভাগ বরাদ্দ, করোনা কালীন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তুকি দিয়ে সকল শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, পর্যাপ্ত ফিল্ড হাসপাতাল নির্মাণ, শিক্ষার্থীদের মেসভাড়া বাসাভাড়া মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন, করোনাকালে ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষারথী-কর্মকর্তা-কর্ মচারীদের জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা, স্বৈরাচারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলীর হত্যাকারী পুলিশ সহ সকল জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। সেইসাথে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যা¤পাস খোলার রোডম্যাপ ঘোষণা, শ্রমজীবী জনগণের খাদ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তারও দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Please follow and like us:









