, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ




জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২২, ১৫:৩২ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরে ২৬০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী ফোরামের উপদেষ্টা ইউনিয়ন যুবলীগ সভাপতি শাহজাহান সাজুর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরাম উদ্যোগক্তা এস.আই সওদাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ করিম মজুমদার, উপজেলা আ’লীগ সদস্য ডাক্তার ইসহাক মিয়া, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি আবু বকর সিদ্দিক মজুমদার, মাস্টার আবুল কালাম, আ’লীগ নেতা রহিম মোল্লা, শহিদুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য জালাল আহম্মেদ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলী আজগর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরাম সদস্য তাজুল ইসলাম, এনাম হোসেন, আলা উদ্দিন, মানিক, তামিম, কামাল হোসেন, দুখু মিয়া, ছাত্রলীগ নেতা নাঈম, শুভ, মানিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ ২৬০ পরিবারে ঈদ উপহার বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET