২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ঝিনাইদহে কৃষকলীগের আনন্দ র‌্যালী

মোহাম্মদ হযরত আলী, দৌলতপুর, কুষ্টিয়া,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০১৯, ০০:২৩ | 811 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডি এ পি সারের মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদহে কৃষকলীগের এক আনন্দ মিছিল করা হয়েছে। জেলা কৃষকলীগ, সদর উপজেলা ও পৌরকৃষকলীগ একত্রে আনন্দ মিছিল করা হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের মুজিব চত্তর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। সে সময় জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোম বলেন, ডি এ পি সারের মূল্য প্রতি কেজিতে ৯ টাকা কমিয়ে ১৬ টাকা নির্ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, কৃষকলীগের সভাপতি, সাধারণ সম্পাদককে কৃতজ্ঞতা ও অভিনন্দন। তিনি বক্তব্যে আরও বলেন, জেলা, সদর উপজেলা ও পৌরকৃষকলীগকর্তৃক স্থাপনকৃত বিজয় দিবসের ৫০টি বিলবোর্ড রাতের আধারে কে বা কারা অপসারন করেছে, এহেন ঘৃন্য কর্মকান্ডের প্রতিবাদে তিনি তীব্র নিন্দা ও দোষীদের শাস্তি দাবী করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আশরাফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এস উজ্জল, অর্থ সম্পাদক এ্যাড. আব্দুল খালেক সাগর, দপ্তর সম্পাদক প্রশীত মজুমদার, সদর থানা কৃষকলীগের সভাপতি শফিউদ্দিন আহমেদ মিন্টু, পৌর কৃষকলীগের আহবায়ক হাবিবুল্লাহ বাচ্চু প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET