, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ঝিনাইদহে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে




ঝিনাইদহে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ০২:১০ | 1059 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সাইবার অপরাধ রুখতে ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার দুপুরে ঝিনাইদহ সার্কিট হাউজে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে পুলিশের সিআইডিতে ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে। আমরা একটা ন্যাশনাল ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করতে যাচ্ছি। যেখানে কোন অপরাধ কেউ করে মুছে ফেলে। সেটা মোবাইল ফোন বা ল্যাপটপেও হয়। যদি কারও বিকৃত করে মানহানিকর কোন ছবি প্রকাশ করে মুছে ফেলে তা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করতে পারবো যে কখন ও কোন মোবাইল থেকে এটি পোষ্ট করা হয়েছে। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET