৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ট্রাভেল ক্লাব এভিয়েশনের তত্বাবধানে ছাগলনাইয়া থেকে হজ্জ যাত্রীদের রওনা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ২৬ ২০২৩, ২৩:১২ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

পবিত্র হজ্জ ও ওমরাহ’র বিশ্বস্ত কাফেলা ফেনীর ছাগলনাইয়া ট্রাভেল ক্লাব এভিয়েশনের তত্বাবধানে চলতি বছরের হজ্জ কাফেলা পবিত্র নগরী সৌদি আরবের উদ্দেশ্যে ছাগলনাইয়া ত্যাগ করেছে। শুক্রবার (২৬ মে) সকাল ৮ ঘটিকায় ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজার থেকে ট্রাভেল ক্লাব এভিয়েশনের তত্বাবধানে ২০ জন হজ্জ যাত্রী নিয়ে রাজধানী ঢাকার কাফেলা রওনা হয়। শনিবার সকাল ৮ ঘটিকার ফ্লাইটে ট্রাভেল ক্লাব এভিয়েশনের হজ্জ যাত্রীগণ সৌদি আরব উদ্দেশ্যে দেশ ত্যাগ করা কথা রয়েছে। হজ্জ যাত্রীদের ছাগলনাইয়া থেকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন, ট্রাভেল ক্লাব এভিয়েশনের চেয়ারম্যান আবুল হাশেম, রাধানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব। এসময় দোয়া পরিচালনা করেন আল-জামেয়া ইসলামিয়া কাসেমূল উলূম আজিজিয়া মাদ্রাসার মুফতী মাওঃ শোয়াইব। এসময় হজ্জ যাত্রীদের স্বজনরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET