২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের




ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০১৯, ১৭:০৯ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে জাতীয় পতাকা উত্তোলনসহ বেলুন ও শান্তির প্রতিক সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর কবীর নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচ. এস আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আ’লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী। এসময় জেলা আ’লীগের নেতৃবৃন্দসহ আ’লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সা: সম্পাদক নির্বাচন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET