২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে জুঁই জেসমিনের উদ্যোগে ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ




ঠাকুরগাঁওয়ে জুঁই জেসমিনের উদ্যোগে ঘরে ঘরে জাতীয় পতাকা বিতরণ

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ২৩:০২ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিজয় দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা বিতরণ করা হয়েছে।
জেলা ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার দুপুরে শহরের জলেশ্বরীতলা
মন্দীরপাড়া এলাকায় লেখক, মানবাধিকার কর্মী ও লেখিকা জুঁই জেসমিনের
উদ্যোগে পতাকা বিতরণ করা হয়।

সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অন্যান্য উপজেলাতেও জুঁই জেসমিন জাতীয়
পতাকা বিতরণ করবেন বলে জানান। পতাকা বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস
ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, বিশেষ অতিথি সদর
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম
হুরা, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু
সহ অন্যান্যরা।

উল্লেখ্য, প্রতি বছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উপলক্ষে জেলার বিভিন্ন
উপজেলায় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা বিতরণ
করেন জুঁই জেসমিন।

ঈদ আনন্দের মতো প্রত্যেক পরিবারকে জাতীয় পতাকা উত্তোলনের আহবান জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET