ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে রাস্তা পার হতে গিয়ে তনুশ্রী রায় (১৪) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঐ উপজেলার চৌধুরী হাট রেডিও সেন্টার সিংপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তনুশ্রী রায় কচুবাড়ি বোর্ড অফিস এলাকার হরিদাশ চন্দ্র রায় মেয়ে । সে ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী।
প্রত্যক্ষদর্শীর ও স্বজনেরা জানান,দুপুরে দিকে স্কুল থেকে সাইকেল নিয়ে বাসায় যাবার পাথে সদর উপজেলার সিংপাড়া এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি পিকআপ দ্রুত গতীতে তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
পরে অবস্থার অবনতি হলে কর্তবরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুর যাবার পথেই মৃত্যুবরণ করেন এই শিক্ষার্থী।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও সহপাটিদের মধ্যে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।








