, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত




ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২১, ১৬:৪৭ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২১” অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার
(৯ মার্চ) সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে এ ম্যারাথন উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
 এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, নব নির্বাচিত পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র ডিডি হেমায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারীগণ ।
ম্যারাথনে প্রায় সহসাধ্রিক প্রতিযোগী অংশ নেন। ম্যারাথনটি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে শুরু হয়ে বাসষ্ট্যান্ড ও সত্যপীর ব্রীজ হয়ে ডিসি পর্যটন পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থিত মুজিববর্ষ চত্বরে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET