ঠাকুরগাঁওয়ে বেসরকারি সংস্থা রুর্যাল এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএসডিও)’র উদ্যোগে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের ৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন আরএসডিও’র নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, আধাকেজি ডাল, তেল, লবন ও সাবান।
সংস্থার নির্বাহী পরিচালক ইকলিমা খাতুন মিনা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে দিনমজুর শ্রেণির মানুষ। এ অবস্থায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক এর আহ্বানে আজ পৌর শহরের অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী প্রদান করা হলো। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Please follow and like us:









