১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী




ঠাকুরগাঁওয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০১৮, ১৭:১৪ | 733 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও  প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর  বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হলে) আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
জেলা শিশু একাডেমী ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মনোয়ারা চৌধুরী, মহিলা আ’লীগের সভাপতি দৌপদী দেবী আগারওয়াল, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অমল টিক্কু প্রমুখ। আলোচনা সভায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা  এবং তার রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে শিশুদের কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।।
শেষে অংশগ্রহনকারীদের  মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET