, , ,

শিরোনামঃ-




ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত-১৭

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০১৮, ২২:৫৬ | 1140 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁও প্রতিনিধি:-  ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সড়ক দুর্ঘটনায় নুপুর (২২) নামে একজন নিহত হয়েছে ও আহত হয়েছে আরো ১৭জন। মঙ্গলবার দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের বড় খোচাবাড়ি হাট এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুপুর (২২) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মো. নবীর মেয়ে বলে জানা গেছে। তবে তাৎক্ষনিকভাবে আহতের নাম পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে জনতা এন্টারপ্রাইজ নামে একটি মিনিবাস রওনা হয়। পথিমধ্যে ঠাকুরগাঁওয়ের বড় খোচাবাড়ি হাট এলাকার ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে নুপুর নামে একজন নিহত ও অন্তত ১৭জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৭জন আহত হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET