৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত




ঠাকুরগাঁওয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৯ ২০২০, ২২:০৯ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হল প্রঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও আগের স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন ও পায়ড়া উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (এমপি) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ড. নিম চন্দ্র ভৌমিক।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশ গুপ্ত।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এ্যাড.বলরাম গুহ ঠাকুরতা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক স্বপ্না বিশ্বাস সহ অন্যান্যরা ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।

শেষে প্রবীর কুমার রায়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও প্রবীর গুপ্ত বুয়াকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন অনুষ্ঠানের ২য় অধিবেশনের সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশগুপ্ত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET