, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ২৩ ২০২৩, ১৫:৫২ | 917 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যুবকদের জন্য সবুজ দক্ষতা: একটি টেকসই বিশ্বের দিকে’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া কলেজ মিলনায়তনে ব্র্যাকের সমাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় অধিকার এখানে , এখনই প্রকল্প উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্য
মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মনিরুল ইসলাম , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস , উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান , সহকারি অধ্যাপক রমেশ চন্দ্র মন্ডল ,
প্রভাষক সুলগ্না বসু , প্রকল্প সমন্বয়কারি মোঃ জিল্লুর রহমান , জেলা ইয়ুথ গ্রুপ মোবিলাইজার শিখা রাণী প্রমূখ। আলোচনা সভা শেষে প্রকল্পের ইয়ুথ গ্রুপের সদস্যদের মধ্যে উপস্হিত বক্তৃতা , কুইজ ও সাংকৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET