১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • ডুমুরিয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা




ডুমুরিয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে যুবকের আত্মহত্যা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২৫, ১৯:৩৫ | 651 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বুধবার রাত ৯টার দিকে উপজেলার চুকনগর বাজার সংলগ্ন ইটভাটা আবাসিক এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার বাসিন্দা হালদার বেকারীর মালিক গোবিন্দ হালদারের ছেলে গোরাঁচাদ হালদার বলে জানা গেছে। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোঁরাচাদ নিয়মিত মাদক সেবন করত একারণে মানসিক রোগে হয়ে পড়েছিল। বুধবার রাতে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় দরজা খোলার জন্যে অনেক অনুনয় বিনয় করলেও সে দরজা খোলেনি, এক পর্যায়ে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নেযার পথে তার মৃত্যু হয়। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET