খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির ভোগ দখলীয় সম্পত্তির উপর থেকে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ ও ফসলাদি কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার রোস্তমপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগী লিটন সরদার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের গ্রামের মঈনুদ্দিন সরদারের ছেলে লিটন সরদার পৈতৃক সূত্রে রোস্তমপুর মৌজার ৩৪ শতক দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। উক্ত জমিতে তিনি বিভিন্ন সময় শাক সবজিসহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করে থাকেন। এবং জমির সীমানায় আম, কাঁঠাল, কলা সহ বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেছেন। এক পর্যায়ে একই গ্রামের ওয়াজেদ আলী সরদারের ছেলে সাঈদ সরদার ও মোতালেব সরদারের ছেলে গফুর সরদার গং এই জমির মালিকানা দাবী করে ঝামেলা শুরু করে। বিষয়টি নিয়ে লিটন সরদার ২০২৫ সালে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, খুলনায় একটি মামলা দায়ের করেন, যার নং-৩০৪/২০২৫। উক্ত মামলায় আদালত লিটনের পক্ষে রায় দিলে এলাকায় শালিস বৈঠকের মাধ্যমে লিটন তার জমিতে বর্তমান মৌসুমেও ধান ও শাক সবজি আবাদ করেছেন। হটাৎ করে শুক্রবার ভোর ৬টার দিকে সাঈদ সরদার, গফুর সরদার, আকাম সরদার, কামাল সরদার দলবল সহ উক্ত জমিতে এসে এসে ৬টি আম গাছ, ৫টি জাম গাছ, ৪টি কাঁঠাল গাছ, সজিনা গাছ, কলা গাছ গোড়া থেকে কেটে দেয়। এছাড়া জমিতে রোপনকৃত পটলের চারা উপড়ে ফেলে। এব্যাপারে লিটন সরদার ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডাইরি করেছেন, যার নং-৭০৪, তারিখঃ ১৩/০৩/২০২৬। এ ব্যাপারে অভিযুক্ত সাইদ সরদার বলেন, আমি খুলনা শহরে ছোট একটা ব্যবসা করি, ভোর বেলায় বাড়ি থেকে বেরিয়ে যাই, আর রাতে বাড়ি ফিরি। তবে শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমি ঘটনাস্থলে ছিলাম না।
Please follow and like us:









