, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় ভদ্রা নদীর চর দখলের মহা উৎসব চলছে

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৩, ১৮:৩৮ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ায় ভদ্রা নদীর চর দখলের মহা উৎসব চলছে। এই নদী খেকোরা চর দখল করেই ক্ষান্ত হচ্ছে না, বর্তমানে মূল নদীতে মাটি ফেলে তা ভরাট করে জমি তৈরি করছে। সোমবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা গেছে, কেশবপুর উপজেলার পাথরা গ্রামের মৃত ফয়েজ আলী মোড়লের ছেলে নাজের আলী মোড়ল সদ্য খনন করা নদী জুড়ে মাটি ভরাট করে ফসলি জমি তৈরি করছে। এতে জোয়ার ভাটার সময় পানি সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ধারনা করছে এলাকাবাসী। এছাড়া এই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সেই মাটি নদীর জুড়ে ফেলে ফসলি জমি তৈরি করা হচ্ছে। এতে বর্ষার মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিন্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনার আশঙ্কা করছে এলাকাবাসী। সঙ্গত কারণে ভদ্রা নদীটির এপারে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলার মানুষের বসবাস ও ওপারে যশোর জেলার কেশবপুর উপজেলার মানুষের বসবাস। দেখা গেছে নদীটির ডুমুরিয়া উপজেলা এলাকাবাসী দখল না করলেও কেশবপুর উপজেলার মানুষ নদীটির চরসহ নদী দখলেন মহা উৎসবে মেতেছে। এ ব্যাপারে কেশবপুর উপজেলার এসডি মুন্সি আসাদুল্লাহ ও এসও ফিরোজ আহম্মেদ বলেন, বিষয়টি আমরা জানি। অল্পদিনের মধ্যে ইউএনও স্যারের সাথে কথা বলে ওখানে একটি অভিযান পরিচালনা করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET