, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৩, ২০:০৩ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় কালিবাড়ি মঠ মন্দিরে এসে শেষ হয়। এরপর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বিমান চন্দ্র সাহা। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন এ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া , চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা , সুরঞ্জিত বৈদ্য , সমরেশ মন্ডল , মনোজিত বালা , শোভারানী হালদার , প্রফুল্ল চন্দ্র রায় , সুকৃতি মন্ডল প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET