১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ডুমুরিয়ায় সরকারি খাস জমি রেখে ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা




ডুমুরিয়ায় সরকারি খাস জমি রেখে ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ০৩ ২০২৫, ২১:১৭ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বয়ারসিং মৌজায় সরকারি খাস জমি রেখে ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জমির মালিকগন তাদের ভোগদখলীয় সম্পত্তি বেদখল বা জোরপূর্বক খাল খনন করতে না পারে তার আশু প্রতিকার চেয়ে জেলা খুলনার ডুমুরিয়া সহকারী জজ আদালতে ২৩/০৪/২৫ ইং তারিখে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডকে বিবাদী করে একটি মামলা দায়ের করেছে।
প্রাপ্ত মামলায় উল্লেখ করা হয়, মৃত কালিচরন ঢালীর পুত্র নিরঞ্জন ঢালীর কাছে গত ০৮/০৮/৯৫ তারিখে ৫১৬৪ নং কবলা দলিল মুলে এস এ ১৫৩ নং খতিয়ানে ২.৪৮৫ একর জমি ক্রয় করে নিতাই পদ মন্ডল, বিষ্ণুপদ মন্ডল ও শৈলেন্দ্রনাথ মন্ডল। সেই থেকে অদ্যাবধি তাদের ওয়ারেশগন জমি ভোগদখল করে আসছে। কিন্তু বর্তমানে ভূমি জরিপে বিআরএস ৩ নং খনিয়ানে পানি উন্নয়ন বোর্ডের নামে ভ্রান্তভাবে রের্কড হইলে বিআরএস রের্কড সংশোধন বাবদ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খুলনাতে ল্যান্ড ৭০/২০১৩ নং একটি মামলা করে জমির মালিকগন। বর্তমানে সে মামলা চলমান। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কতিপয় ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তাদের সম্পত্তিতে খাল খনন করার অপচেষ্টা করছে। এর ধারাবাহিকতায় গত ১৫/০৪/২৫ তারিখে খাল খননের জন্য বিবাদী হুমকি প্রদান করে।
এ ব্যাপারে বাদী কৌশিক মন্ডল বলেন, আধারমানিক গ্রামের মৃত বিজয় মন্ডলের ছেলে প্রশান্ত মন্ডল, মৃত ভুবন মন্ডলের ছেলে মাষ্টার রবিন মন্ডল, মৃত পাগল মন্ডলের ছেলে অনিল মন্ডল ও বয়ারসিং গ্রামের মেঘনাথ মন্ডল সরকারি খাস জমি দখল করে মৎস্য ঘের করলেও (পূর্বের সরকারি খালের জায়গায়) সেখান দিয়ে খাল খনন না করে আমাদের ব্যক্তি মালিকানা জমির উপর দিয়ে খাল খননের চেষ্টা করছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী হুমায়ন কবির বলেন, বিষয়টি নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। আগামী সোমবার তার কার্যালয়ে উভয় পক্ষ বসে একটি সুষ্ঠু সমাধান করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET