, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ‌সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 




ডুমুরিয়ায় ‌সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ১৩ ২০২৩, ২২:৩৫ | 1019 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়ায় ‌সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকগণের কাজে দক্ষতা বৃদ্ধি ও নাগরিক সেবা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রশিক্ষক ছিলেন ফুলতলা উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ মোহায়মেনুর রহমান ও বটিয়াঘাটা উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন ডুমুরিয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয়য়ের পেসকার মোঃ মাহাবুবুর রহমান , আলমগীর হোসেন , মোঃ নজরুল ইসলাম , তপন তরফদার , জিয়া মোল্লা , উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফারুক খান , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মোল্লা , দলিল লেখক রনকুল ইসলাম , দয়াল চন্দ্র মল্লিক প্রমুখ। প্রশিক্ষণে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET