, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন




ডুমুরিয়ায় ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২২, ১৮:৫৪ | 951 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়ার চুকনগর ইজিবাইক মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৬টি পদের মধ্যে ৩টি পদে নির্বাচন হয়। বাকী ৩টি পদে বিনা প্রতিদ্ব›দ্বতায় নির্বাচিত হয়। বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চাকুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম গাজী ৭৬ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জিএম ফেরদৌস হোসেন পায় ২০ ভোট। ৫২ ভোট পেয়ে লিটন মোড়ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ আব্দুর রউফ পায় ৩৫ভোট। ৭৬ ভোট পেয়ে আনিচুর রহমান শেখ লাইন সম্পাদক নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পায় ২০ ভোট। এছাড়া সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বিনা প্রতিদ্ব›দ্বীতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়। মোঃ রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ও পঙ্কজ বিশ্বাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্বে মোঃ মকবুল হোসেন। সার্বিক সহযোগীতা করেন আওয়ামীলীগ নেতা ও চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET