ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের লক্ষ্যে সেবা দাতা এ সেবা গ্রহীতার মধ্যকার যৌথ সংলাপ ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় চাকুন্দিয়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান মালী। সভায় প্রধান অতিথি ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। রাইট টু গ্রো প্রকল্পের সহযোগিতায় বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান,
আটলিয়া ইউনিয়ন এএইচ আই উত্তম কুমার সাহা, চাকুন্দিয়া সিএইচ সিপি মোঃ ইউনুস আলী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মোড়ল, রায়হান উদ্দীন মোড়ল, বিল্লার হোসেন, রবিউল ইসলাম, ছন্দা মল্লিক, দিলরুবা ইয়াসিম প্রমুখ।
Please follow and like us:









