, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ডুমুরিয়ায় নারায়ন চন্দ্র চন্দ এমপি সরকারের আন্তরিকতায় দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে।




ডুমুরিয়ায় নারায়ন চন্দ্র চন্দ এমপি সরকারের আন্তরিকতায় দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২২, ১৯:৩৪ | 921 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন,বর্তমান সরকারের আন্তরিকতায় দেশের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার সব ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করায় দেশের যেমন উন্নয়ন হয়েছে। তেমনি মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করছে। এলক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি করে চলেছে। দেশের কোথাও উন্নয়ন বঞ্চিত হবে না। তিনি রোববার দুপুরে ডুমুরিয়ার মালতিয়া শেখ বাড়ী নতুন মসজিদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মোঃ আবু হাসান শেখের সভাপতিত্বে অনুুিষ্ঠত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, সমীর দে গোরা, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, জামিল আক্তার লেলিন, তুষার রাহা, মাইকেল রায়, মোফাজ্জেল হোসেন, আব্দুস সাত্তার, রতন ঘোষ, ইউপি সদস্য চায়না বেগম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বিপ্ল¬ব ঘোষ, চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ নূরুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET