, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় ছাত্র বহিষ্কার 




ডুমুরিয়ায় শিক্ষককে লাঞ্চিত করার ঘটনায় ছাত্র বহিষ্কার 

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ০৮ ২০২২, ১১:৪৮ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অনৈতিক কর্মকান্ডে বাঁধা দেয়ায় ডুমুরিয়ার মাওলানা ভাসানী মেমোরিয়াল কলেজের ছাত্র কর্তৃক শিক্ষক কে লাঞ্চিত করার  ঘটনায়  অভিযুক্ত ছাত্রকে কলেজ থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার কলেজ গভর্ণিং বডির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কলেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৫ জুন রোববার দুপুরে কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ও বৃত্তি ভুলবাড়িয়া গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে মোঃ গোলাম রব্বানী মোল্যা ও তার বন্ধু বানিয়াখালী গ্রামের  ইকবাল সরদারের ছেলে ও ডিফেন্সে চাকুরীরত ইমন সরদার বহিরাগত দু’টি  মেয়েকে নিয়ে কলেজের পরিত্যক্ত ক্লাস রুমের দরজা-জানালা বন্ধ করে অনৈতিক কর্মকান্ড ও কথাবার্তা বলতে থাকে। এ সময় তাদের উপস্থিতি দেখতে পেয়ে  কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক  ইলিয়াস হোসেন নিষেধ করে। এতে তারা শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে তাদের বিষয় নিয়ে নাক গলাতে নিষেধ  করে। এক পর্যায়ে শিক্ষক ইলিয়াস হোসেন আবারও তাদের নিষেধ করে রুম হতে বের হয়ে যেতে বলেন। এতে ছাত্র গোলাম রব্বানী ও তার বন্ধু ইমন ক্ষিপ্ত হয়ে শিক্ষক ইলিয়াস হোসেনের জামার কলার ধরে তাকে মারপিট এবং লাঞ্চিত করতে থাকে।
বিষয়টি ওই কলেজের শিক্ষক সুব্রত কুমার ও আব্দুল হাই সহ অনেকের দৃষ্টি গোচর হলে তারা সেখানে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনসহ ইলিয়াস হোসেনকে উদ্ধার করেন।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগ ম‍্যাধমে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষক/কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রার সৃষ্টি হয়। বিষয়টি কলেজ অধ‍্যক্ষকে অবহিত করলে তিনি কলেজ গভর্ণিং বডির জরুরী সভা আহ্বান করেন।
এ বিষয়ে  কলেজ  অধ‍্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ আমিনুর রহমান খান জানান, শিক্ষককে লাঞ্চিত করার ঘটনা প্রমানিত হওয়ায় অভিযুক্ত ছাত্র গোলাম রব্বানীকে কলেজ থেকে বহিস্কার করা সহ আরো কয়েকটি গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET