ডুমুরিয়ায় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জিএম আমানউল্লাহ কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাবিদ্যালয়ের ছাত্রীদের আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ শেখ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ছাত্রী হাবিবা খাতুন ও গীতা পাঠ করেন শ্রাবন্তী পাল। বিদায়ী অতিথি ও সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানান রিমি অধিকারী ও নাদিয়া সুলতানা। মানপত্র পাঠ করেন তাসমিম আকতার পলি। সহকারী অধ্যাপক নরেশ চন্দ্র গোলদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার চন্দ, নাছিমা পারভীন পলি, অর্চনা গোলদার, এফএম গোলাম সরোয়ার, মল্লিক নাছিমুল ইসলাম, বিষ্ণুপদ মল্লিক, যতিন্দ্রনাথ মন্ডল, আব্দুল হালিম ঢালী, দিপংকর সানা, সঞ্জিত কুমার বিশ্বাস, আরিফুর রহমান, হারন-অর-রশিদ, ছাত্রী চন্দনা বিশ্বাস, মৌনি হক মৌ, নাদিয়া সুলতানা ও মাহবুবা ইলাহি রায়হানা।









