দীর্ঘদিন ধরে মাগুরাঘোনার ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা নির্ধারণ নিয়ে সমস্যা নিয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ এর নির্দেশে স্কুলের সীমানা নির্ধারণের জন্য মাফজোখ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রভাত কুমার বৈদ্য ও সভাপতি মোঃ মাসুদ রানাকে উক্ত প্রতিষ্ঠানের সীমানা নির্ধারনের নির্দেশ মোতাবেক রবিবার বেলা ১১টার দিকে মাফজোখ করা হয়। মাফজোখের এক পর্যায়ে প্রতিষ্ঠানের পশ্চিম পাশে ডালিমের একটি মাছের পুকুরের বাসা এবং উত্তর পাশে স্কুলের দপ্তরী লুৎফার রহমান শেখের মুদির দোকানটি স্কুলের সীমানার ভিতরে পড়ে। ডালিম উপস্থিত সকলের সম্মুখে তার বাসাটি ভেঙে নিতে চাইলেও স্কুলের দপ্তরী লুৎফার রহমান সকলের নির্দেশ অমান্য করে দোকান ভাঙার ব্যাপারে কোন সিন্ধান্ত না নিয়েই গোপনে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে যান। প্রায় আধা ঘন্টা পরে তিনি প্রধান শিক্ষককে জানিয়ে দেন পুর্ণরায় জমি না মেপে তিনি দোকান ভেঙে নিবেন না। এসময় উপস্থিত ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, এএসআই সোহেল রানা, প্রভাষক এসএম মাসুদ রানা, আকবার হোসেন শেখ, আরশাফ হোসেন, ইমন হোসেন ডালিম, মতিয়ার রহমান, নিছার আকুিঞ্জ, জাকির হোসেন, মহসিন সরদার প্রমুখ।









