খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২০ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ডুমুরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল রোববার সকালে কবর জিয়ারত,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোল্যা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির।বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ,বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন,শেখ শাহিনুর রহমান,অরুন গোলদার,হাবিবুর রহমান হবি,মশিউর রহমান,আমিনুর রহমান মোড়ল,যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন,মোক্তারুজ্জামান সবুর, শফিকুল ইসলাম,আবুল কালাম,দেলোয়ার গোলদার,আলী আজগর,জিয়াউর রহমান,মফিজুর রহমান,মুরাদ হোসেন,শাহাজান শেখ,মোঃ মাছুদ,বুলবুল আহমেদ,আয়ুব মাহমুদ পারভেজ, রবিউল ইসলাম,আবু বক্কার,রফিকুল ইসলাম,সোহাগ মোড়ল,আফজাল হোসেন,আব্দুর রহমান প্রমুখ।









