২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • ঢাকার দুই সিটি নির্বাচনঃ আজ থেকে বিএনপি’র মনোনয়নপত্র বিতরণ




ঢাকার দুই সিটি নির্বাচনঃ আজ থেকে বিএনপি’র মনোনয়নপত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০১৯, ১১:৫২ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ বুধবার থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ করবে বিএনপি। আর আগামীকাল বৃহস্পতিবার মেয়র পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে। দশ হাজার টাকা দিয়ে উভয় সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনে আগ্রহী ব্যক্তিরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দিতে হবে পরদিন শুক্রবার। ফরম জমা দেয়ার সময় আগ্রহী মেয়র প্রার্থীদের এক লাখ টাকা বিএনপির দফতরে দিতে হবে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

আজ থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন ফরম বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ ও গ্রহণ করা হবে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপি প্রার্থীদের যথাসময়ে নয়াপল্টনের মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের জন্য অনুরোধ করা হলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET