১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কায় আহত ২০




ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের পিছনে দুই বাসের ধাক্কায় আহত ২০

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৫, ১৮:২২ | 685 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী ট্রাকের পিছনে যাত্রীবাহী দুইটি বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকায় মঙ্গলবার ভোরে মালবাহী ট্রাক হঠাৎ ব্রেক করলে যাত্রীবাহী স্লিপার কক্সএক্সপ্রেস বাসের ধাক্কা লাগে। তাৎক্ষণিক স্লিপার বাসকে ধাক্কা দেয় স্টারলাইন পরিবহনের যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় স্লিপার বাস দুমড়ে মুচড়ে যায় এবং স্টারলাইন পরিবহনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালক ও সহকারীসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ঢাকার কেরানীগঞ্জের শাওন, মিন্টু মিয়া, নবাবগঞ্জের ফারুক মিয়া, মনোয়ার হোসেন, কেয়া পারভিন, শ্রীনগরের আতাউর রহমান, মুন্সিগঞ্জের চঞ্চল, ফেনী সদরের হাসিনা বেগম, ইসরাফিল, আজগর আলী, জসিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, রেজাউর রহমান ও রাজা মিয়া।
প্রত্যক্ষদর্শী আজহারুল ইসলাম মুন্না বলেন, মালবাহী ট্রাকটি হঠাৎ ব্রেক করায় দ্রুতগতির যাত্রীবাহী দুইটি বাস নিয়ন্ত্রণ করতে পারেনি। দুর্ঘটনায় বাস দুইটি ক্ষতিগ্রস্ত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান সুজন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে হাসপাতালে পাঠানো হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার পরিদর্শক ফারুক হোসাইন বলেন, ‘দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো উদ্ধার হাইওয়ে থানায় আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET