, , ,

শিরোনামঃ-




তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় নিহত-১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২০, ০০:১৩ | 990 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভোলার তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহতকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী মোঃ হান্নান বলেন, তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে মঙ্গলবার সকাল ৮ টায় তজুমদ্দিন থেকে ছেড়ে আসা একটি ব্যাটারী চালিত অটো রিক্সা করিম বাজারে আসলে পূর্ব থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাফসান (৪) নামের শিশুটি হঠাৎ দৌড় মেরে রাস্তার মাঝে চলে আসলে অটোর নিচে ডুকে যায়। এ সময় অটো রিক্সাটি তার শরীরের উপর উঠে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত রাফসান উপজেলার চাঁদপুর ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের সোহেলের ছেলে। অটো রিক্সার ড্রাইভার ফরিদ উদ্দিন পালাতক রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET